প্রচ্ছদ > খেলা > ফুটবল

রেকর্ড গড়ার সম্ভাবনায় বিশ্বকাপের বয়স্ক খেলোয়াড় হিসেবেঃ সোরিয়া

article-img

কাতারের অভিজ্ঞ ফরোয়ার্ড সেবাস্টিয়ান সোরিয়া আসন্ন ফিফা বিশ্বকাপে খেলতে পারলে নতুন ইতিহাস গড়তে পারেন। ৪২ বছর বয়সী এই ফুটবলারকে কাতারের প্রাথমিক দলে রাখা হয়েছে। যদিও এখনো চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা নিশ্চিত হয়নি। বিশ্বকাপ শুরুর আগে ৩৪ সদস্যের দল থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।

সোরিয়া যদি বিশ্বকাপে মাঠে নামেন, তাহলে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়বেন। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে রজার মিলার দখলে। ক্যামেরুনের এই কিংবদন্তি ১৯৯৪ বিশ্বকাপে ৪২ বছর বয়সে খেলেছিলেন। তবে বিশ্বকাপের সর্বকালের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এখনো এসাম এল হাদারি, যিনি ২০১৮ সালে ৪৫ বছর বয়সে মাঠে নেমেছিলেন।

এদিকে ইনজুরি কাটিয়ে উঠতে পারলে এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেগ গর্ডনকেও দেখা যেতে পারে।

একসময় মনে করা হচ্ছিল সোরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। ২০১৭ সালের পর দীর্ঘ সময় তিনি জাতীয় দলের বাইরে ছিলেন এবং কাতারের ২০২২ বিশ্বকাপ দলেও জায়গা পাননি। তবে গত অক্টোবরে আবার জাতীয় দলে ডাক পান তিনি এবং বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচেও খেলেন। সেই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে দলের জয়ে অবদান রাখেন সোরিয়া।

২০০৪ সালে কাতারের লিগে যোগ দেওয়া সোরিয়া ২০০৭ সালে জাতীয় দলে অভিষেক করেন। এবারের বিশ্বকাপে কাতার তাদের যাত্রা শুরু করবে ১৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।